Web Analytics
সোমবার মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হয়। ইসরাইল জানায়, তারা তেহরানে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। ইরানি গণমাধ্যম রাজধানীতে বিস্ফোরণের খবর দেয় এবং কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নতুন হামলা প্রতিহত করে, আর আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন ভারতীয় নাগরিক আহত হন। ইরানের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে ইরানি টেলিভিশন জানিয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেন, বর্তমান জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি। তিনি একে ১৯৭০-এর দশকের তেল সংকট ও ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের প্রভাবের সঙ্গে তুলনা করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেন, ইরানের রেভল্যুশনারি গার্ড হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালনা করছে।

ইসরাইলি সেনাপ্রধান জানান, লেবাননে স্থল অভিযান আরও জোরদার হবে এবং এটি ‘মাত্র শুরু’। মুখপাত্র বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও কয়েক সপ্তাহ চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।