Web Analytics
কাজের ভিসার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তিকে মালয়েশিয়ায় নিয়ে জিম্মি করার অভিযোগে তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক মাসুদ করিমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনের পলওয়েল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি মানব পাচার, অপহরণ ও মুক্তিপণের অর্থ গ্রহণের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট মানিলন্ডারিং মামলার আওতায় তদন্তাধীন।

মামলার এজাহার ও সিআইডির তথ্য অনুযায়ী, দুই ব্যক্তিকে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তাঁদের পাঠানো হয় ভিজিট ভিসায়। সেখানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে বের করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। আন্তর্জাতিক মানব পাচার চক্রের মাধ্যমে স্বজনদের কাছে মুক্তির জন্য ৫ লাখ টাকা দাবি করা হয় এবং দুই ব্যক্তিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীদের মুক্তির জন্য তাঁদের স্বজনেরা ব্যাংক হিসাবের মাধ্যমে ২ লাখ টাকা পাঠান। এক ভুক্তভোগীর মামলার পর অনুসন্ধান শুরু করে সিআইডি এবং গত ১২ মার্চ পল্টন থানায় মাসুদ ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়। সিআইডি অন্য জড়িত ব্যক্তি, পলাতক আসামি ও দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তের চেষ্টা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।