Web Analytics
কেডিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কে ওয়াই স্টিল সীতাকুণ্ডে শিল্প কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের নিয়োগে অগ্রাধিকার দিচ্ছে, দরিদ্র ও দুস্থদের সহায়তা করছে এবং কুমিরা আবাসিক বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করেছে। এতে শিক্ষার্থীরা ঝুঁকিমুক্তভাবে রাস্তা পার হতে পারছে এবং দুর্ঘটনা ও অভিভাবকদের উদ্বেগ কমেছে।

শ্রমিকদের জন্য বীমা, নিরাপদ কর্মপরিবেশ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সেফটি ট্রেনিং ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি দুর্ঘটনা বা জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা সুবিধা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। নিয়মিত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যা সীতাকুণ্ড শিল্পাঞ্চলে একটি অনন্য উদাহরণ।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জোর-আমতল শাখার প্রায় অর্ধেক কর্মী স্থানীয় বাসিন্দা। কর্মকর্তারা জানান, স্থানীয়দের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে শিল্পের প্রকৃত সুফল হিসেবে বিবেচনা করে কে ওয়াই স্টিল এ কার্যক্রম অব্যাহত রেখেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।