Web Analytics
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন। সেখানে তিনি বই মুদ্রণপ্রক্রিয়া, যন্ত্রপাতি, কাগজের মান ও ছাপার গুণগত মান পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়া প্রতিষ্ঠানের নির্ধারিত মান বজায় রেখে কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। যন্ত্রের সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে আপস করা যাবে না। আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

ছাপার মান পরীক্ষা করে কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে অসংগতি পান ববি হাজ্জাজ। এ ধরনের ত্রুটি উৎপাদিত বইয়ের বড় অংশে ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং মান নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন। পরিদর্শনে এনসিটিবি, মন্ত্রণালয় ও মুদ্রণপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।