Web Analytics
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সেলের জরুরি যোগাযোগের জন্য চারটি টেলিফোন নম্বর এবং দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যার একটি হোয়াটসঅ্যাপে ব্যবহারের উপযোগী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলাসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ জানাতে নাগরিকদের এসব নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সমন্বয় সেল গঠনের উদ্দেশ্য হলো নির্বাচনী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।