কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৫ দশমিক ৫১ ফুট হওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আবার খোলা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি করে খোলা হয়। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জানিয়েছে, দ্রুত পানি বাড়তে থাকায় পানি নিষ্কাশনের এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে ডুবে যাওয়া ও ভাঙন সৃষ্টির প্রেক্ষাপটে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জলকপাট খোলা হয়েছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল।
এর আগে ২৯ আগস্ট পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল হলে একই ১৬টি গেট ছয় ইঞ্চি করে খোলা হয়েছিল এবং প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে প্রতিটি গেট তিন ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি বের হয়। পানি কমে এলে গেটগুলো বন্ধ করা হয়েছিল। বর্তমানে পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।