Web Analytics
ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্স অন্তত ৩০ হাজার মার্কিন নাগরিককে প্রত্যাবর্তনে সহায়তা করেছে।

পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, অঞ্চলটি থেকে নাগরিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র দুই ডজনেরও বেশি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। তবে এসব ফ্লাইটে গড়ে ৪০ শতাংশেরও কম যাত্রী ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে দেশে ফিরতে আগ্রহ দেখিয়েছেন।

মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট ও স্থলপথে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং আগ্রহী যেকোনো মার্কিন নাগরিক এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।