Web Analytics
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব। সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, অন্যান্য দেশের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ৮ ফেব্রুয়ারি রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেন।

নির্বাচন ঘনিয়ে আসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতির উদ্দেশে নিজেদের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরছেন, যা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!