Web Analytics
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধই এই মোতায়েনের উদ্দেশ্য।

বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুরে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জে শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইলে এবং গাজীপুরে চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ সার্বক্ষণিক দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রেখেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।