Web Analytics
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে পারিবারিক বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, মো. তামিম হাওলাদার নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল।

পরিবারের সদস্যদের অভিযোগ, তামিম প্রায়ই তাদের কাছে টাকা দাবি করতেন এবং না দিলে হুমকি দিতেন। শনিবার সকালে তিনি মায়ের কাছে টাকা চান এবং এক বোনকে ফোনে হুমকি দেন যে টাকা না দিলে ঘরে আগুন লাগাবেন। ঘটনার সময় তার মা বাড়ির পাশে ছিলেন এবং হঠাৎ ঘরে আগুন দেখতে পান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরের আসবাবপত্র, ধান, চাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

পরিবারের দাবি, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা এখন নিঃস্ব অবস্থায় রয়েছেন। পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় রবিবার রাত ১১টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।