Web Analytics
হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শান্তিপ্রিয় মানুষ’। তবে তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র ইরানের হুমকি মেনে নেবে না। গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন।

মিলার এক মার্কিন সম্প্রচার মাধ্যমে বলেন, ট্রাম্প শান্তি চান, তবে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট—কেউ যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করতে পারবে না এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সামরিক অভিযানে ইরানের জ্বালানি অবকাঠামো বহু বছরের জন্য ধ্বংস হতে পারে, যদিও যুক্তরাষ্ট্র তা চায় না। যুক্তরাষ্ট্র আশা করে, ইরান সঠিক পথে চুক্তিতে পৌঁছাবে, কিন্তু ভুল পথে গেলে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য চাপ বজায় রাখার ক্ষমতা রাখে।

ব্যর্থ আলোচনার পর এই মন্তব্য ইঙ্গিত দেয় যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।