Web Analytics
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে আকস্মিক পরিদর্শন করেন। তিনি বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম মেনে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন। মন্ত্রী জানান, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রম সম্পূর্ণ হয়রানিমুক্ত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

পরবর্তীতে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করে বিজি ২০২ ফ্লাইটের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের মেইনটেন্যান্স সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন। এসময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।