চীনের মাটিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের নারী দল। গ্রুপ পর্বে টানা চতুর্থ জয়ে চ্যালেঞ্জার্স গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দলটি।
১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২৬ মিনিটে কনা আক্তার গোল করলে প্রথমার্ধেই বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর ৩১ মিনিটে মোসাম্মত লিমা চতুর্থ গোল করেন, আর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৫-০ করেন আইরিন রিয়া।
৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৬-০ জয় নিশ্চিত করেন মোসাম্মত লিমা। পরবর্তী ম্যাচে এলিট গ্রুপের জাপানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। ওই ম্যাচে জিতলে দলটি সেমিফাইনালে উঠবে এবং অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।