Web Analytics
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়া এক রাজমিস্ত্রীকে উদ্ধারে গিয়ে দুই আত্মীয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে শুকলাল মাস্টারের বাড়ির মৃত কার্তিক দাশের ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রদীপ দাশ (৩৮) ও সমীরণ দাশ (২৮), যারা সম্পর্কে দুলাভাই ও শালা। আহত রাজমিস্ত্রী শাহ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শাহ আলম ট্যাংকে কাজ করতে গিয়ে অচেতন হয়ে পড়লে প্রদীপ দাশ তাকে উদ্ধার করতে নেমে নিজেও অচেতন হয়ে পড়েন। পরে সমীরণ দাশও নিচে নেমে আর উপরে উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক প্রদীপ ও সমীরণকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে বাতাস চলাচল না থাকায় বিষাক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কিছু স্থানীয় এটিকে অতিপ্রাকৃত কারণে ঘটেছে বলে দাবি করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।