Web Analytics
ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, তারা ইরান সমর্থিত হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দেশের একাধিক ফ্রন্টে ড্রোন হামলা চালিয়েছে। সেনাবাহিনীর মিডিয়া সেন্টার এ তথ্য জানায় এবং সাদা গভর্নরেটের উত্তরাঞ্চলীয় বাকাম জেলায় হামলার দৃশ্য প্রকাশ করে। প্রকাশিত ভিডিওতে ড্রোন থেকে হুথিদের অবস্থানে বোমা ফেলতে দেখা যায়।

সেনাবাহিনীর মিডিয়া সেন্টারের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের লক্ষ্য করেই এসব হামলা পরিচালিত হয়েছে। তবে হামলায় হতাহত, ক্ষয়ক্ষতি বা অভিযানগুলোর সময় সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

আলাদাভাবে ইয়েমেনের নৌবাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে হুথিদের চারটি ড্রোনবোট ধ্বংস করেছে। নৌবাহিনীর দাবি, হানিশ ও জাকার দ্বীপপুঞ্জের কাছে এসব ড্রোনবোট ধ্বংস করা হয়। এ অভিযানের বিষয়ে প্রতিবেদনে আর কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।