Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার দেশের মানুষের সমস্যার কথা শুনতে প্রস্তুত। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বিক্ষোভের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইউরোপ ইরানি জনগণকে উস্কে দিয়েছে। পেজেশকিয়ান বলেন, এসব বিদেশি শক্তি ইরানকে বিভক্ত করতে এবং মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে চেয়েছে।

তিনি বলেন, স্বাভাবিক কোনো বিক্ষোভে কেউ অস্ত্র তুলে নেয় না, সামরিক সদস্যদের হত্যা করে না বা অ্যাম্বুলেন্স ও বাজারে আগুন দেয় না। তার মতে, সরকারের উচিত বিক্ষোভকারীদের সঙ্গে বসে তাদের উদ্বেগ শোনা ও সমাধান করা। পেজেশকিয়ান আরও বলেন, বিদেশি শক্তিগুলো ইরানের অভ্যন্তরীণ সমস্যার সুযোগ নিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করেছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নিহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বা ‘দাঙ্গাবাজদের’ হাতে নিহত পথচারী। তবে অধিকার গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।