রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ওয়ার্ডটি সিলগালা করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি দ্রুত বন্ধ করে দেওয়া হবে যাতে সুষ্ঠু তদন্ত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। তদন্তে চিকিৎসার পরিবেশের ত্রুটি বা মূল সমস্যা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।