Web Analytics
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় যৌথ অভিযানে তিন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে একটি গাড়ির গ্যারেজে এ অভিযান চালানো হয় এবং সোমবার দুপুরে সাংবাদিকদের তথ্য জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম। অভিযানে ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ, এপিবিএন ও আরআরএফ সদস্যরা পলাতক জামালের গ্যারেজে অভিযানটি পরিচালনা করেন। গাঁজাভর্তি ১৪টি বস্তা থেকে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় জামালসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন মারুফ মিয়া (২২), ইয়াছিন মিয়া (২৩) ও দীপক সরকার (৪৬)। পুলিশ জানিয়েছে, মারুফের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক জয় কুমার পাল টিটু বাদী হয়ে মামলা করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।