Web Analytics
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইসরাইলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং নেতানিয়াহু এই সিদ্ধান্তকে সমর্থন জানান বলে বিবিসি জানিয়েছে।

বুধবার এক প্রতিক্রিয়ায় লাপিদ বলেন, ইরান ইসরাইলের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান বিষয় হলেও যুদ্ধবিরতির আলোচনায় ইসরাইলকে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আরও বলেন, সেনারা দায়িত্ব পালন করেছে, জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং নিজের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পারেননি।

এই মন্তব্য ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান ইস্যুতে কূটনৈতিক অবস্থান নিয়ে বিতর্ককে আরও তীব্র করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।