Web Analytics
ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি কৌশলগত পাহাড় দখল করেছে, যার চূড়ায় অবস্থিত ঐতিহাসিক বোফোর্ট দুর্গ। ইসরাইলের সামরিক বাহিনী রোববার জানিয়েছে, এটি গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে তাদের সবচেয়ে গভীর অনুপ্রবেশ। ইসরাইলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্যমতে, সেনারা বোফোর্ট দুর্গ এবং পার্শ্ববর্তী সালুকি নদী এলাকার ওপর নিয়ন্ত্রণ সুসংহত করার দিকে মনোযোগ দিচ্ছে।

নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত এই দুর্গটি ১৯৮২ সালের ইসরাইলি আগ্রাসনের পর থেকে বহু সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল। দুর্গ দখলের আগে ইসরাইলি বাহিনী কয়েক দিন ধরে আশপাশের গ্রামগুলোতে তীব্র লড়াই ও বিমান হামলা চালায় এবং হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। প্রতিবেদনে বলা হয়েছে, স্থল ও আকাশ থেকে ভারী গোলাবর্ষণ শেষে এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তেলআবিব ও বৈরুতের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।