Web Analytics
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন শিক্ষাখাতের নীতিমালা, পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাব্যবস্থার বিভিন্ন স্তরে সরকারের অগ্রাধিকার, শিক্ষা আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সংযোগ কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচনি ইশতেহারের আলোকে অগ্রাধিকারভিত্তিক শিক্ষা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ধাপও আলোচনায় আসে।

বিশ্বব্যাংক প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেসম, দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা ও দক্ষতা বৈশ্বিক প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ মার্টিন, সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ আব্দুল হাই সোফিজাদা, সিনিয়র অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল জায়েদ এবং সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ তাসনিনা রহমান। প্রাথমিক পর্যায়ে মিড-ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ এবং চতুর্থ শ্রেণিতে দুটি নতুন বই অন্তর্ভুক্তির বিষয়ও আলোচনা হয়।

ষষ্ঠ শ্রেণি থেকে লার্নিং উইথ হ্যাপিনেস চালু, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সুযোগ, আধুনিক পরীক্ষাগার, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ও বিনামূল্যে ওয়াই-ফাই গুরুত্ব পায়। উচ্চশিক্ষায় উদ্ভাবন, স্টার্ট-আপ, ক্যারিয়ার কাউন্সেলিং, বিদেশে পড়াশোনার ঋণ, উপজেলা পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।