Web Analytics
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব শেষ করে নীরবে দেশ ছেড়েছেন। শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে জার্মানি গেছেন। তিনি বলেন, আর্থিক ক্ষতি ও পারিবারিক জরুরি কারণেই বিদেশে যাচ্ছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস, সেদিন সহকর্মীদের সঙ্গে বিদায় অনুষ্ঠানও হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, দায়িত্ব শেষ করেই তিনি দেশ ছেড়েছেন এবং দেশের জন্য কাজ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও বলেন, স্ত্রীর চিকিৎসা জরুরি অবস্থা ও ছেলের স্কুলের প্যারেন্টস মিটিংয়ের কারণে বিদেশে যেতে হয়েছে এবং তিনি ফেরার টিকিটও কেটেছেন।

পোস্টের শেষে তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও নতুন ব্যবস্থাপনা আনার চেষ্টা করেছেন এবং কোনো দুর্নীতিতে জড়িত নন। তার বিরুদ্ধে টেলিকম ব্যবসায়ী গোষ্ঠীগুলোর অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।