Web Analytics
মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা অ্যাবি মার্টিন বলেছেন, গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও মানবিক বিপর্যয় রাজনৈতিক চিন্তা, মানবাধিকারবোধ এবং আন্তর্জাতিক ব্যবস্থা নিয়ে বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গিকে মৌলিকভাবে বদলে দিয়েছে। ফ্রান্সের প্যারিসে মার্কিন র‍্যাপার ম্যাকলমোরের ফিলিস্তিনপন্থি সংগীত সফরের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

মার্টিন গাজাকে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক ও রাজনৈতিক পরীক্ষাক্ষেত্র হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, গাজার ঘটনাবলি মানুষের প্রকৃত অবস্থান উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক রাজনীতি, গণমাধ্যম, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের বাস্তব প্রয়োগ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। মানবাধিকার ও ন্যায়বিচারের কথা বলা পশ্চিমা দেশগুলোর অবস্থানও অনেকের কাছে স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শিল্পী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নীরব না থাকার আহ্বান জানান মার্টিন। তিনি সংস্কৃতি ও শিল্পকে অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনের মাধ্যম হিসেবে ব্যবহারের কথা বলেন। ফিলিস্তিনের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রামকে তিনি আধিপত্য, নিপীড়ন ও সত্য বিকৃতির বিরুদ্ধে বৈশ্বিক ন্যায়বিচারের বৃহত্তর লড়াইয়ের অংশ হিসেবে তুলে ধরেন। সাংস্কৃতিক বয়কট ও সংহতি আন্দোলন প্রচলিত রাজনৈতিক ও গণমাধ্যমের বয়ানের বাইরে জনমত গঠনে ভূমিকা রাখছে বলেও তিনি বলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।