বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামী রবিবার সিঙ্গাপুর নেওয়া হবে। তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হবে। তার সঙ্গে যাবেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস।
গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার করা সিটি স্ক্যানের প্রতিবেদন ভালো এসেছে বলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান। বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর তিনি ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ অনেক নেতা হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।