Web Analytics
ঢাকার ধামরাইয়ে অবৈধ ‘স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। ভাটার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার, ৩ নভেম্বর দুপুরে ভাড়ারিয়া ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা রয়েছে।

ইউএনও আল মামুন বলেন, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের ধারাবাহিক উদ্যোগ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ধামরাই উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।