Web Analytics
চলতি ওমরাহ মৌসুমে ওমরাহ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন হবে শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ২০ মার্চ। ওমরাহযাত্রীদের ১৫ শাওয়ালের মধ্যে, অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং যিলকদ মাসের প্রথম দিন, অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে, হজ পালনের জন্য বৈধ হজ ভিসা থাকা বাধ্যতামূলক এবং ওমরাহ ভিসা ব্যবহার করে হজ পালন করা যাবে না। হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ রমজান মাসে ওমরাহ কোম্পানিগুলোর সহযোগিতার প্রশংসা করেন এবং বিমানবন্দরে আগমনের সময়সূচি মেনে চলা ও ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ রাখার গুরুত্ব তুলে ধরেন।

সভায় ওমরাহ মৌসুমের কর্মক্ষমতা সূচক পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়, যা সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওমরাহ সেবার মান উন্নত করার লক্ষ্য রাখে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।