Web Analytics
চাকরি হারানো পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর পুলিশের পশ্চিম অঞ্চলের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে কোহিনূর মিয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, যা তার পূর্ববর্তী চাকরিজীবনের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।