Web Analytics
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে আসছেন। এ সফরকে কেন্দ্র করে বিভাগীয় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশালে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিএনপি নেতারা অংশ নেন।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় নিজ বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নে এবং বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করে জানান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফরের সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।