Web Analytics
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক বস্তা গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে বিএসআরএম এলাকার ৫ নম্বর গলির বাংলাবাজারে ড্রেন পরিষ্কারের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা গুলিগুলো দেখতে পান। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি গুলি উদ্ধার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গুলিগুলো তাজা নয়। চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, একটি গুলির সাধারণত কার্তুজের খোসা বা কেসিং এবং বুলেট বা প্রজেক্টাইল—দুটি অংশ থাকে।

উদ্ধার হওয়া বস্তায় এই দুই অংশের মধ্যে একটি অংশ পাওয়া গেছে বলে জানান উপ-কমিশনার। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গুলিগুলো কোথা থেকে এসেছে, কেন ড্রেনে ফেলে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।