Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ আঞ্চলিক সড়ক বুধবার সকালে টানা ভারী বৃষ্টির চাপে ভেঙে পড়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে তিনটি ইউনিয়ন ও পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঈদের আগমুহূর্তে এই দুর্ঘটনায় এলাকার মানুষ বিপাকে পড়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় পানির চাপেই সড়কটি ভেঙে যায়।

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম বলেন, সড়ক নির্মাণের সময় পুরনো ব্রিজ ভেঙে তিন ফুটের পাইপ বসানো হয়েছিল, যা ছিল প্রকৌশলগত ভুল সিদ্ধান্ত। এর ফলে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে সড়কটি ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যমকর্মী মুস্তাক আহমেদ উজ্জল জানান, ১৫ কোটি টাকার প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, অথচ ৯ কোটি টাকা ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, উপজেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।