Web Analytics
বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি শুরু করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল, চিটাগং কনটেইনার টার্মিনালসহ বিভিন্ন স্থানে এ কর্মবিরতি চলছে। এতে পাঁচ শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন। কর্মবিরতির কারণে বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে সাইফ পাওয়ারটেক তাদের বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধ করছে না। তারা একাধিকবার কোম্পানি কর্তৃপক্ষকে আলটিমেটাম দিলেও পাওনা মেটাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাস।

সাইফ পাওয়ারটেকের শ্রমিক মো. ফারুক জানান, সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে এবং সেখানে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। শ্রমিক সোহেল বলেন, বন্দর কর্তৃপক্ষ আলোচনার কথা জানিয়েছে। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে দাবি আদায় না হওয়ায় তারা কর্মবিরতিতে নেমেছেন বলে জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।