Web Analytics
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এডিবির চলমান ও সম্ভাব্য সহায়তা কর্মসূচি, ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির সঙ্গে এডিবির সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এডিবির চলমান সহায়তার প্রশংসা করেন। জি সুন সং সরকারের শিক্ষা উদ্যোগের প্রশংসা করে জানান, এডিবির সহযোগিতা সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।