Web Analytics
আল জাজিরার উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা যাচাই করতে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, রেজাইকে পাঠানো ভ্যান্সের চিঠির লক্ষ্য ছিল ইরানের ওপর নতুন মার্কিন হামলা ঠেকানোর পথ তৈরি করা। সূত্রগুলো বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পদক্ষেপটি নেওয়া হয়।

তবে ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য ভ্যান্সকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, তেহরানের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্য ছিল চিকিৎসা সরঞ্জাম সরবরাহ-সংক্রান্ত। প্রতিবেদনে বলা হয়, চিঠিটিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এমন সমঝোতার ক্ষেত্র খোঁজার বিষয়টি ছিল, যা নতুন হামলা এড়াতে পারে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি পাঠানো হয় এবং রোববার তা পৌঁছায়। ভ্যান্স সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন এবং শুরু থেকেই ইরানের পরমাণু কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখার কথা বলেন। এক ইরানি কর্মকর্তা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণের কথা জানিয়েছেন। রেজাই বৃহস্পতিবারের মধ্যে আনুষ্ঠানিক জবাব দিতে পারেন এবং আগামী সপ্তাহে কাতার বা তুরস্কে আলোচনা শুরু হতে পারে বলে দুই কর্মকর্তা জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।