Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে বলা হয়, বিমানটি ইরানের আকাশসীমা অতিক্রম করছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে এবং পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যার কারণে পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত এই দাবি ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে, যদিও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।