Web Analytics
সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের কয়েকটি সংবাদ সংস্থা সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতি উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভোররাত থেকে ঘাঁটিটি লক্ষ্য করে অসংখ্য ড্রোন ছোড়া হয়েছে এবং মার্কিন সেনা ও হেলিকপ্টার মোতায়েন থাকা স্থানগুলো হামলার লক্ষ্য ছিল।

ইরানের সেনাবাহিনী বলেছে, লরাক দ্বীপে যুক্তরাষ্ট্রের কথিত হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। তেহরানের দাবি, ওই হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের সদস্য ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতিতে নিহত আইআরজিসি সদস্য ও বেসামরিকদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে আল মিনহাদ ঘাঁটিতে হামলার কথা বলা হয়েছে।

লরাক দ্বীপে মার্কিন হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছিল ইরান। হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে ধারাবাহিক পাল্টা হামলার দাবি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।