Web Analytics
বাগদাদে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণের ঘটনায় আমির রহিম জাব্বার লাজিম নামে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরাকের আদালত। সন্ত্রাসবিরোধী আইনে ইরাকের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। বিচার বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের নথি অনুযায়ী, অপহরণে ব্যবহৃত গাড়ি সরবরাহ ও চালানোর সঙ্গে লাজিম যুক্ত ছিলেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

৩১ মার্চ বাগদাদের সাদুন স্ট্রিট থেকে সশস্ত্র ব্যক্তিরা কিটলসনকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা গাড়ি বদলে পালানোর চেষ্টা করে। এ সময় একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে ইরাকি নিরাপত্তা বাহিনী একজনকে আটক করে। প্রায় এক সপ্তাহ পর ৭ এপ্রিল কিটলসন মুক্তি পান। তখন বলা হয়, তৎকালীন ইরাকি সরকারের অবস্থানের প্রতি সম্মান দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে অবিলম্বে ইরাক ছাড়ার শর্ত দেওয়া হয়েছিল।

মুক্তির পর কিটলসন ইরাকি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান। বিচার বিভাগের একটি নোটিশে বলা হয়েছে, আদালতের এই রায়ের ভিত্তিতে তিনি দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ পেতে পারেন। রায়টি সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে ইরাকের বিচারব্যবস্থার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।