Web Analytics
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসা প্রতিষ্ঠানের নামে জমি ও গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার (বিন) বাধ্যতামূলক করতে যাচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও ব্যবসা প্রতিষ্ঠানের বিন থাকা আবশ্যক হবে। এনবিআর সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের বাজেটে ভ্যাটের আওতা বাড়ানো ও নিবন্ধনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে।

এনবিআরের এক কর্মকর্তা জানান, অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংক হিসাবসহ কিছু তথ্যের বাধ্যবাধকতা তুলে নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে এবং অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। বর্তমানে ৩০ লাখ টাকার বেশি টার্নওভার থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য নিবন্ধন বাধ্যতামূলক হলেও অনেক প্রতিষ্ঠান এখনো বাইরে রয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মাসিক নয়, বরং বার্ষিক বা ষাণ্মাষিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী সঙ্গে এনবিআরের সাম্প্রতিক বৈঠকে কর প্রদানে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।