Web Analytics
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। নির্ধারিত দামে এলপিজি না পাওয়া গেলে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে বলে তিনি জানান।

মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আগে ১০ কেজি চাল দেওয়া হলেও এখন থেকে ওই কর্মসূচির আওতায় ২০ কেজি চাল দেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।