Web Analytics
বাংলাভাষী মুসলিম নারী মুমতাজ বেগমকে জোর করে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম রাজ্য সরকারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। মুমতাজের পরিবার হেবিয়াস কর্পাস মামলা দায়ের করার পর মামলার শুনানিতে জানতে পারে, তাঁকে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছে, ডিপোর্টেশনসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় কোনো রাজ্য সরকারকে আদালতের খরচ বা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার ঘটনা এটিই প্রথম। এ মামলায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পক্ষভুক্ত করেছে হাইকোর্ট।

বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ আসামের নগাঁও ফরেনার্স ট্রাইব্যুনালের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বেঞ্চ বলেছে, নথি থেকে ট্রাইব্যুনালের পদক্ষেপে আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিদ্বেষপ্রসূত আচরণের বিষয়টি স্পষ্ট। আদালত বাংলাদেশে মুমতাজ বেগমকে খুঁজে বের করে তাঁকে ভারতে ফিরিয়ে আনতে সরকারকে চেষ্টা চালানোর নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।