Web Analytics
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় কালীমূর্তি ভাঙচুরের ঘটনাটি সাম্প্রদায়িক নয়, বরং দীর্ঘদিনের জমি বিরোধের জেরে ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। ৮ জুলাই বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় অনিল চন্দ্র রায় ও লক্ষ্মীচরণ রায় পরিবারের মধ্যে ৬ একর ৬৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক মাস আগে বিরোধপূর্ণ জমিতে একটি অস্থায়ী মন্দির ও কালীমূর্তি স্থাপন করা হয়েছিল, যা পরে ভেঙে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ইউএনওর নিষেধাজ্ঞা অমান্য করে অনিল চন্দ্রের লোকজন জমিতে চাষ করতে গেলে জাকির হোসেন ও তার ভাই বাধা দেন, এতে সংঘর্ষ হয় এবং জাকির গুরুতর আহত হন। পরে তার হাতে ও গলায় ভাঙা মূর্তি ধরিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে পুলিশের দাবি।

ঘটনার পর প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে তারা বিরোধ মীমাংসার ঘোষণা দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।