ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী ও খোরদান ১৬ গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের যৌথ বিবৃতিতে এই অঙ্গীকার জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড মানবাধিকারের মিথ্যা দাবিদারদের আসল চেহারা প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, ইরানি জাতি হুমকি ও আগ্রাসনের মুখে পিছু হটবে না এবং সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় অবিচল থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন ও তেল আবিবের কাছে ইরানের সশস্ত্র বাহিনী ও সচেতন জাতির ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না এবং ইরানিদের জাতীয় নেতৃত্বের পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।