Web Analytics
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমারে প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার শক্তিশালী কূটনৈতিক তৎপরতা ও সহযোগিতা চেয়েছেন। তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ১০টায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তারেক রহমান কপ-৩১ প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন এবং জলবায়ু পদক্ষেপে উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। তিনি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ ও খাল খননসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতার পদক্ষেপ তুলে ধরেন। দুই নেতা পরস্পরকে সফরের আমন্ত্রণ জানান। আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি ও স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।