Web Analytics
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সপ্তম দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান, সেনাদের থাকার ভবন ও সামরিক সরঞ্জাম রাখার বড় হ্যাঙ্গারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের সেনাবাহিনী বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এটি পরিচালিত হয়েছে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে, যার জবাবে তারা আগের ছয় দফা ড্রোন হামলা চালিয়েছে। দেশটি সতর্ক করেছে, ভবিষ্যতে তাদের স্থল, সমুদ্র বা আকাশসীমায় হামলা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে নতুন হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।