বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, আপিলের সুযোগ থাকলে আদালত তা বিবেচনা করবে এবং প্রয়োজন হলে শুনানির ব্যবস্থা হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি জানান, সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় এবং এ বিষয়ে তাগাদা অব্যাহত রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনানুগ প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত আনতে চায় এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।