Web Analytics
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ শনিবার দেশে পৌঁছেছে। মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের ফ্লাইট সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে স্বজনেরা মরদেহ নিয়ে নওগাঁ ও নাটোরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সৌদি প্রবাসীদের স্বজনেরা এ সময় সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, দাফনের জন্য প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে।

গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানার ভয়াবহ আগুনে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। প্রথম দফায় নয়জনের মরদেহ ২৭ আগস্ট দেশে আনা হয়। বাকি সাতজনের মরদেহ মারাত্মক পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হয়। মন্ত্রণালয় তিন মাস পর প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা বলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।