Web Analytics
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার গোলাপবানু টাওয়ার নামের একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে সাংবাদিকসহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। ১৬ আগস্ট রাত ১১টার পর থেকে ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে চুরির ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সাংবাদিক শিমুল হোসাইন ২০ আগস্ট মিরপুর মডেল থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করেন।

চুরি হওয়া মোটরসাইকেলগুলো হলো শিমুল হোসাইনের ইয়ামাহা এফজেড ভার্সন-২, রিফাত আলম ফরহাদের সুজুকি মনোটন ১৫০ সিসি এবং কাজী নেছার আহম্মেদের পালসার এন-১৬০। তিনটি মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯৭ হাজার টাকা। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তারা নিয়মিত ভাড়া দিয়ে গ্যারেজ ব্যবহার করতেন এবং প্রতিদিনের মতো বাইকগুলো লক করে রেখেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, চুরির রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান মো. আব্দুল মান্নান ঘুমিয়ে ছিলেন এবং ঘটনার পর থেকে কর্মস্থলে আসেননি। এজাহারে দারোয়ানসহ বাড়ির মালিক নূর আলম, আকরাম ও আকবরের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার সন্দেহ প্রকাশ করা হয়েছে; মালিকপক্ষ দায় অস্বীকার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত ও বাইক উদ্ধারের কাজ চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।