Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের ওপর গুরুত্ব দেন, যাতে আর্থিক সহায়তা যথাযথভাবে পৌঁছায়। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তিন মাসের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া বৃষ্টির কারণে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিনসহ হাওরাঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহযোগিতা দেওয়ার পরিকল্পনার কথা জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।