Web Analytics
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করবে। সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

ইসি জানিয়েছে, স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য প্রথা অনুযায়ী সংসদ সচিবের কাছে আগে থেকেই চিঠি পাঠানো হয়েছে। আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (২) দফা অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে পদটি পূরণ করতে হবে।

চিঠি অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। স্পিকারের সঙ্গে আলোচনা শেষে ইসি তফসিল ঘোষণা করবে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের পর ইসি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।