Web Analytics
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুয়েল লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স পেয়েছে, যা উৎপাদনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, চলতি মাসের শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ইউনিটের ফুয়েল লোডিং উদ্বোধন করবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন। সরকারের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এখান থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করতে ছয় থেকে বারো মাস সময় লাগতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে রিঅ্যাক্টরে জ্বালানি স্থাপন ও কার্যক্রম পরীক্ষা করা হবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ইতোমধ্যে প্রথম ইউনিটের জন্য গ্রিড সক্ষমতা ও সঞ্চালন লাইন নির্মাণ সম্পন্ন করেছে।

রাশিয়ার সহায়তায় ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পটি নানা জটিলতায় একাধিকবার পিছিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।