Web Analytics
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করেছে।

গালিবাফ পরিস্থিতিকে ‘হয় সব, নয়তো কেউই নয়’—এমন সমীকরণ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তার প্রধান শর্ত হিসেবে তিনি সেখানে মার্কিন বাহিনীর অনুপস্থিতির কথা উল্লেখ করেন এবং তাদের ‘সন্ত্রাসী মার্কিন সেনা’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, ইরান বহুবার জানিয়েছে যে যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।